টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকারী সমিতির বার্ষিক সাধারণ সভা
টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সৌখিন মৎস্য সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন সাধারণ সদস্যদের সামনে তুলে ধরেন সৌখিন মৎস্য শিকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আজগর আলী।
তিনি বলেন, বর্তমান নির্বাচিত কমিটি স্বচ্ছতা এবং সৌখিন মৎস্য শিক্ষার সমিতির ঐতিহ্য ধরে রাখতে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। মৎস্য সমিতির সদস্যদের শিকার আনন্দ বৃদ্ধি করতে পর্যাপ্ত পরিমাণ মাছ লেকে অবমুক্ত করা হয়েছে। সার্বিক পরিবেশ অনুকূলে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। দীর্ঘ কয়েক বছর পর এমন বার্ষিক সাধারণ সভার আয়োজন করায় এবারে নির্বাচিত কমিটি সকল সদস্যকে আগত সদস্যরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সৌখিন মৎস্য শিকারী সমিতির নির্বাচিত সহ-সভাপতি মো. আসাদুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান খান বাবুল ও মো. আসাদুজ্জামান রাজিব, কোষাধ্যক্ষ মো. শওকত আকবর ইমরোজ, সদস্য মো. আশফাকুর রহমান সাথী, মো. নুরুজ্জামান সেলিম, মো. হযরত খান, মৃনাল কান্তি রায়সহ কমিটির সকল সদস্য এবং আজীবন সদস্যবৃন্দ।
এম.কন্ঠ/ ০২ অগাস্ট /এম. টি






















