টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ
টাঙ্গাইলে ছাত্র- জনতার গনঅভ্যুত্থান স্বরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন শরীফা হক।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, জুলাই আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ। তাই আমাদের সকলকে ২০২৪ অভ্যুত্থানের আদর্শকে ধারণ ও লালন করে উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এদেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী সম্পাদক নাহিদা আক্তার, আন্দোলনে নিহত শহীদের পক্ষ থেকে শহীদ মারুফের মা মোরশেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন, ডাক্তার মনিয়া আক্তার বক্তব্য রাখেন । এর আগে ২০২৪ অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এম.কন্ঠ/ ০২ অগাস্ট /এম. টি

























