ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

গোপালপুরে শতবর্ষী বটগাছ ভেঙ্গে আহত-২০

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে শতবর্ষী এক বটগাছ ভেঙ্গে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগদা শিমলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যায় অনেকেই। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালায়। বটবৃক্ষটি বাজারের মাঝে থাকায় গাছের নিচে ও আশপাশে দোকানপাট গড়ে উঠে।

বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক বাজার বসে। আহতরা বাজারের ক্রেতা-বিক্রেতা ছিল। এ সময় ১৫টি দোকান ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক গাছটির ভেতরে পঁচন ধরায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন অনেকে।

এ দিকে রাতেই জামায়ে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির আহতদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। শুক্রবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আহদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

এম.কন্ঠ/  ০১ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন