ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

হুগড়ায় এমপি প্রার্থী শাহীনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর ৫আসন থেকে বিএনপি’র মনোয়ন প্রত্যাশী এমপি প্রার্থী হাছানুজ্জামিল শাহীন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন।

এসময় বিদ্যালয়ের প্রায় ১হাজার শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ তিনি। বিতরণ কালে হাছানুজ্জামিল শাহীন তার বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। বিএনপি’র সভাপতি আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত, তারা যেমন পড়ালেখা করে একটু একটু করে বেড়ে উঠে আগামীদিনের ভবিষ্যত হয়ে গড়ে উঠবে তেমনি ছোট ছোট ফলজ ও বনজ বৃক্ষগুলো বড় হয়ে একদিকে অর্থনৈতিক উন্নয়ন অপর দিকে প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষা করে মানুষকে বসবাসের সুযোগ করে দিবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাছানুজ্জামিল শাহীন টাঙ্গাইল সদরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে জনগণের পাশে থেকে কাজ করার জন্য আগামীদিনে তিনি এ আসনে এমপি প্রার্থী হয়েছে বলে উল্লেখ করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের সভাপতি মোরশেদ আলম দুলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উষা আক্তার, হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খানসহ জেলা ও উপজেলা বিএনপি, হুগড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠণ, জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শহরের পৌর কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে হাছানুজ্জামিল শাহীন বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপন করেন।

এম.কন্ঠ/  ৩১ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন