ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

এনসিপি’র পদযাত্রায় জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করায়

টাঙ্গাইলে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’ বলে স্লোগান দেয়।

বুধবার দুুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।

এতে প্রতিবাদ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এসসিপির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে রাজনীতিবিদের জন্ম হয়েছে। কেউ এ বিদ্যালয় নিয়ে কখনও রাজনীতি করেনি। এনসিপি যারা করেছে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অনেক শিক্ষার্থী স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।

অভিযোগের বিষয়ে জেলা এনসিপি বলেন, আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দু:খ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি ভবিষ্যতে এনসিপির কোন প্রোগামে তাদের আনা হবে না।

এম.কন্ঠ/  ৩০ জুলাই  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন