ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধাভরে স্মরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তর-এর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।

গোপালপুর যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, জাসাস সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ, উপজেলা পরিষদ স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কে এম মিঠু, প্রবীন সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম, পল্লী চিকিৎসক বিধান চন্দ্র প্রমূখ।

বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন শিল্পখাতে আইকন, সাহসী সাংবাদিক গড়ার কারিগর। তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। তার দেশপ্রেম, উদ্যম-সাহসিকতা, মানবিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ আজও সবার জন্য অনুপ্রেরণার উৎস।

দোয়া মাহফিলে কর্মবীর নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলামসহ তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি শেখ মাহাদী হাসান শিবলী।

এম.কন্ঠ/  ২৮ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন