ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীকে প্রার্থীতার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

এর মধ্যে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় জন্ম নেওয়া শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তিনি। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় পর্যায়ে তার দৃশ্যমান নেতৃত্ব রয়েছে।

নিজ আসনের বিষয়ে শাকিল উজ্জামান বলেন, গোপালপুর-ভূঞাপুর শুধু দুটি উপজেলার নাম নয়, এটি আমার অস্তিত্বের ঠিকানা। এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। এই মাটির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের সময় আমি গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি। তখন এই অঞ্চলের মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার হয়েছিল—সেই ঋণ শোধ হবার নয়।

শাকিলের ভাষ্য অনুযায়ী, গণঅধিকার পরিষদ হলো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে রাজপথে মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। তিনি বলেন, যখন অনেক রাজনৈতিক দল নিরব ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলাম।

গণঅধিকার পরিষদ সূত্র জানায়, শিগগিরই দেশের সব আসনে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এ দফার প্রার্থী তালিকা জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে।

এম.কন্ঠ/  ২৫ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন