ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গোপালপুরে গরুসহ চোর আটক

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে কসাইয়ের খামার থেকে চুরি হওয়া ৩ টি গরুসহ এক কসাইকে চুরির অভিযোগে আটক করা হয়েছে। আটককৃত চোরকে হেমনগর তদন্ত কেন্দ্রে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমায়। বুধবার (২৩ জুলাই) গোপালপুর উপজেলার নলিন গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতরাতে হেমনগর ইউনিয়নের শিমলা পাড়া গ্রামের, মান্নান তালুকদারের ১গরু চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে। গোপনসূত্রে পাওয়া তথ্যানুযায়ী বুধবার সকালে নলিন গ্রামের লিটন কসাইয়ের বাড়ির খামার থেকে, মান্নান তালুকদারের গরুসহ ৩টি চুরি যাওয়া গরু উদ্ধার করে পুলিশ। এ সময় লিটন কসাইয়ের ছেলে রাসেল কসাইকে আটক করে পুলিশ, তার দেয়া তথ্যানুযায়ী ভুঞাপুর উপজেলার জোতকুরা গ্রামের হারেসের পুত্র রফিক, একই গ্রামের উজ্জ্বলের পুত্র শিপনকে আটক করে হেমনগর তদন্ত কেন্দ্রে নিয়ে আসে পুলিশ। গরু চোর আটকের খবর ছড়িয়ে পড়লে, উৎসুক জনতা গরু চোর দেখতে তদন্ত কেন্দ্রের সামনে এসে ভীড় জমায়।

হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, এরা সংঘবদ্ধভাবে গরু চুরি করে এনে রাতেই জবাই করে সকালে মাংস বিক্রি করে দেয়, বেশি গরু আনলে বাড়ির ভেতরে খামারে রাখে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আটককৃতদের দেয়া তথ্যানুযায়ী বাকিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

আভুঙ্গী গ্রামের আনোয়ার হোসেন মুসা জানান, গতরাতে তার খামার থেকে ৪টি গরু চুরি হয়েছে! একটা ছুটে যাওয়ায় নিতে পারেনি।

এম.কন্ঠ/  ২৩ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন