ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোপালপুরে ডাকাতির মালামাল উদ্ধার

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে ডাকাতি হওয়া মুদি দোকানের আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ধোপাকান্দি ইউনিয়নের বড়ামা দক্ষিণপাড়ার সোহরাব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে থানা পুলিশ মালামাল গুলো উদ্ধার করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গোরস্থান মোড়ে আইয়ুব আলী খানের মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল দোকানীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার দোকানের মালামাল লুটে নেয়।

লুট হওয়া মালামালের মধ্যে ছিল, নগদ টাকা, গোখাদ্যের বস্তা, রেফ্রিজারেটর (ফ্রিজ), কোমল পানীয়, চাউল ও চিনির বস্তাসহ অন্যান্য পণ্য সামগ্রী। পরে ভুক্তভোগী দোকানী শুক্রবার গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়ীতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ীর লোকজন পালিয়ে যায়। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।

এম.কন্ঠ/  ২০ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন