ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

প্রতিষ্ঠান গুলো হলো- খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল, সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, হেমনগর শশিমুখী উচ্চ বিদ্যালয়, বেড়া ডাকুরি উচ্চ বিদ্যালয় ও ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়।

এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের উদ্যোগে এ সব চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

বিকালে খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাব টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ প্রিন্সিপাল রহমান পাবেল।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন প্রমূখ।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন