ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহসী ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের জন্য অনেক অবদান রেখে গেছেন।

তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছেন। শিল্পক্ষেত্রে বাংলাদেশে প্রযুক্তিতে এগিয়ে নিয়েছে নুরুল ইসলাম বাবুল। তার মতো ভাল মানুষ দেশে বিরল।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, যমুনা গ্রুপের আলোচিত প্রতিষ্ঠান যুগান্তর ও যমুনা টেলিভিশন দেশের মানুষের স্বার্থে কাজ করছে। বিগত জুলাই অভ্যত্থানের এসব প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। নুরুল ইসলাম বাবুল বেঁচে থাকলেও আরও আগে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার মৃত্যুতে বাংলাদেশ এক অমূল্য সম্পদ হারিয়েছে। তিনি আজীবন বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক আল আমিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুদ ফেরদৌস।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১৬ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন