সর্বশেষ
ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।
সোমবার দুপুরে শহরের বিশ্বাস বেতকা সুপারিবাগান রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনকারীরা সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। এ সময় সৃষ্টি স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৪ জুলাই /এম. টি
















