ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে স্পন্দন কোচিংয়ের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে স্পন্দন কোচিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার প্রেমা, দ্বিতীয় স্থান অর্জনকারী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আল হাসান এবং তৃতীয় স্থান অর্জনকারী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিনের হাতে নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের মধ্যে রয়েছেন—চতুর্থ তাসফিয়া জামান হাফসা (পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়), পঞ্চম মো. মোহাইমিনুল ইসলাম (বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়), ষষ্ঠ তাহমীদ হোসাইন তন্ময় (পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়), সপ্তম মাহিরা তাসনীম (পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়), অষ্টম নুসরাত জাহান সিনথিয়া (পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়), নবম আমিনা আক্তার এলমি (বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এবং দশম হিমাদ্রি কবির (পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়)।

প্রথম থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ করেন স্পন্দন হেড অফিসের পরিচালক মেহফুজ জাজির শিশির ও স্পন্দন টাঙ্গাইল শাখার পরিচালক তনয় বিশ্বাস। এ সময় স্পন্দন টাঙ্গাইল শাখার সহকারী পরিচালক মৌসুমী সেন, অফিস এক্সিকিউটিভ সেতু আক্তার এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট (শুক্রবার) স্পন্দন টাঙ্গাইল শাখার উদ্যোগে সাধারণ গণিত বিষয়ের ওপর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল শহরের দশম শ্রেণির ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন