ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

টাঙ্গাইলে নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান করাসহ ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাবি বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার সকাল ৮ টা বেলা ১১ টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাবি বাস্তবায়ন পরিষদ জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপদেষ্টা মো. সেলিম মিয়া, মো. আলমগীর হোসেন, মো. কামাল হোসেন প্রমুখ। এতে জেলার ১২ টি উপজেলার ৩৫০ জন আন্দোলনকারী অংশ নেয়।

আন্দোলনকারীরা বলেন, অনেকেই পশুপাখির চিকিৎসা করে টেকনোলজিস্ট পদ পায়, তারা মানুষ ও শিশুদের হাম, পোলিও যক্ষাসহ গুরুত্বপূর্ণ ১০ টি টিকা দিলেও তারা টেকনোলজিস্ট পদ মর্যাদা পাচ্ছেন না। এ ছাড়াও সরকারি প্রাথমিক শিক্ষকরা ১০ গ্রেড পেলে তারা ১৫ তম গ্রেডে রয়েছেন। এ সব বৈষম্য দূর না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

তাদের দাবি গুলো হচ্ছে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বে নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীয়করণ করতে হবে। বেতন স্কেলে উন্নীতকরনের পূর্ব স্বাস্থ্য সহকরী সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ করী স্বাস্থ্য সহকরী, সহকরী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।

এম.কন্ঠ/  ০৮ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন