ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

প্রতি ডিমে ক্ষতি দুই থেকে আড়াই টাকা

টাঙ্গাইলে নিঃস্ব হচ্ছে পোল্ট্রি খামারিরা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীর দেউপুর গ্রামের পোল্ট্রি খামির মো. জিন্নাহ। পৈত্রিক সম্পতি দেখিয়ে লোন করে ও নিজের জমানো টাকা থেকে এ বছর প্রায় ৩০ লাখ টাকা খরচ করে তিন হাজার লেয়ার মুরগি লালন পালন করছেন। প্রতিদিন প্রায় আড়াই হাজার ডিম উৎপাদন হলেও ক্ষতি হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা।

মো. জিন্নাহ বলেন, জানুয়ারি মাস থেকে প্রতি ডিমে দুই থেকে আড়াই টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। প্রতি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ২০ পয়সা। সেখানে সাত টাকা ৫০ পয়সা ডিম বিক্রি করতে হচ্ছে। ক্ষতি যাওয়ায় আমাদের গ্রামের অনেক খামারি নিঃস্ব হয়েছে। আবার অনেকেই দেউলিয়া হয়ে বাড়ি ছাড়া হয়েছে।

শুধু জিন্নাহ নয়, তার মতো ভূঞাপুর, ঘাটাইল, সখীপুরসহ বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খামারিদের দাবি, ডিমের দাম কমলেও খাদ্য, মেডিসিনসহ উৎপাদন খরচ কমছে না। এতে ঋণ, সুদ ও জমি বিক্রি করে যারা খামার পরিচালনা করছিলেন। তারাই অনেকেই দেউলিয়া হয়েছেন। বর্তমান বেশিভাগ খামারি ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হচ্ছেন। এ দিকে ডিমের দাম কমলেও তেমন বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, ডিমের চাহিদা কমায় আগের চেয়ে ডিম বিক্রি নেমেছে অর্ধেকে।
জেলা প্রাণি সম্পদ কার্যালয় ও ব্যবসায়ীদের তথ্যমতে, এক যুগ আগে টাঙ্গাইলে প্রতিদিন তিন কোটি পিস ডিম উৎপাদন হলেও বর্তমানে প্রতি দিন প্রায় ৩২ লাখ পিস ডিম উৎপাদন হচ্ছে। আগে টাঙ্গাইলে ২০ হাজারের অধিক খামারি থাকলেও বর্তমানে খামারি আছে প্রায় আড়াই হাজার।

দেউপুর গ্রামের খামারি সুজন মিয়া বলেন, ডিমের দাম কমায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এভাবে চলমান থাকলে আমাকেও দেউলিয়া হতে হবে।

অপর খামারি হাসমত আলী বলেন, ডিমের দাম একটু বাড়লে প্রশাসনসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা জরিমানা করেন। এছাড়াও পাশ^বর্তী দেশ থেকে ডিম আমদানি করেন। এখন তো ডিমের দাম কমছে, তাহলে যদি পাশ্ববর্তী দেশ গুলো ডিম রপ্তানী করা যেতে তাহলে লাভ না হলেও ডিমের উৎপাদন খরচটা উঠতো। প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এছাড়াও প্রান্তিক খামারিরা না থাকলেও বহুজাতিক কোম্পানী থেকে প্রতি ডিম আগামী ২০ থেকে ২৫ টাকায় কিনতে হবে।

টাঙ্গাইল পার্ক বাজারের ব্যবসায়ী আমজাদ মিয়া বলেন, ডিমের দাম কমায় একদিকে যেমন খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপর দিকে আমরা তেমন ডিম বিক্রি করতে পারছি না। শুক্রবার ৩৩ থেকে ৩৫ টাকা হালি ডিম বিক্রি করছি। তাও স্বাভাবিক সময়ের মতো বিক্রি হচ্ছে না। আগে এক দিনে ১২/১৩ হাজার ডিম বিক্রি করলেও এখন সাত হাজার ডিম বিক্রি করতেও হিমসিম খেতে হচ্ছে। অনেকের ডিম আড়তে থেকে ভেঙে ও পঁচে নষ্ট হচ্ছে।

অপর ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, গত ঈদে ১০ দিনের ছুটি ছিলো। সেই ছুটিতে যে ডিমের চাহিদা কমেছে, তা আর বাড়েনি। সেই ১০ দিনে ডিম জমে যাওয়ায় ডিমের সরবরাহ প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে তেমন চাহিদা না থাকায় ডিমের দাম কমেছে। খামারিদের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, গত নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে ডিমের দাম ১০ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিলো। প্রান্তিক খামারিদের স্বার্থে এই দামটি যাতে প্রতি মাসে নির্ধারণ করা হয়, সে বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। এছাড়াও ডিমের উৎপাদন খরচ কমানে বায়োসিকিউরিটি মেনে চলতে খামারি পরামর্শ দেয়া হচ্ছে।

এম.কন্ঠ/  ২৮ জুন   /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন