ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

টাঙ্গাইল রেলস্টেশনের ১ নং প্লাটফর্মের উত্তর পাশে ল্যামপোস্টে বিদ্যুস্পৃষ্টে লিমন সরকার নামে এক যুবকের মৃত্যুর প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে টাঙ্গাইল রেলস্টেশনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, সদর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহীন, লিমন সরকারের বাবা লিটন সরকার, মা শেফালী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ইতিপূর্বে নানা বিষয়ে স্টেশন মাষ্টারসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে এই বিষয়ে তারা কোন কর্ণপাত করেননি। স্টেশন মাস্টার অনিক, সহকারি স্টেশন মাস্টার সবুজ ও নাজমুল, টিসি রাম কিশোর, পোস্টার রায়হান, ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, ইলেকট্রিক্যাল ইনচার্জ ফজলে রাব্বি, পয়েসম্যান খালেকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারনে গত ৭ জুন বিদ্যুৎস্পৃষ্টে লিমন সরকার মৃত্যুবরণ করেন। এ বিষয়ে সঠিক বিচার না পেলে চলন্ত ট্রেন থামানোসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এম.কন্ঠ/  ১৩ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন