পার্কবাজার ব্যবসায়ীদের সাথে সুলতান সালাউদ্দিন টুকুর মতবিনিময় সভা
টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান (চাঁদ বাজার) পার্কবাজার দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্কবাজার প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মেজর জেনারেল মাহমুদুল হাসান (চাঁদ বাজার) পার্কবাজার দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. বাবলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমীর হামজা রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জা ফয়সাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা টাঙ্গাইলে রাজত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে গোলাগুলি করেছে। তারা অনেক মানুষকে হত্যা করেছে। অনেক নিরহ মানুষকে পঙ্গু করে দিয়েছে। এমন টাঙ্গাইল আর হতে দেয়া হবে না। আগামীর টাঙ্গাইল হবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল। সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা চান তিনি।
এম.কন্ঠ/ ১৩ জুন /এম. টি






















