ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাতিঘর আদর্শ পাঠাগারের সেরা পাঠকদের সনদপত্র ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদরের চেšরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গজারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলীম আল রাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো। শাহজাহান ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো। কামরুজ্জামান, সদস্য রিপন মিয়া, মো. আল-আমিন প্রমুখ।

পাঠাগারের গ্রন্থাগারিক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য মনসুর হেলাল এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত। জাতীয় গ্রন্থকেন্দ্রের এই গ্রন্থপাঠ কার্যক্রমে দেশের ৪০টি বেসরকারি গ্রন্থাগার থেকে প্রতিটি থেকে ১০ জন করে মোট ৪০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে বাতিঘর আদর্শ পাঠাগারের স্কুল পর্যায়ের পাঠক ফাওজিয়াহ হক জিনাত সেরা দশের মধ্যে ২য় স্থান অর্জন করেন।

তিনি পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, নগদ অর্থ পাঁচ হাজার টাকা সমমূল্যের বই এবং সনদপত্র লাভ করেন। এছাড়াও গ্রন্থাগার থেকে অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থী সনদপত্র পেয়েছেন।

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এম.কন্ঠ/  ১২ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন