ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দেলদুয়ারে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

oppo_2

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার সকালে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুজ্জামান, ব্যারিস্টার মো. গোলাম নবী, আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, সহকারী আইনজীবী সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ, অবসর প্রাপ্ত পুলিশ সুপার আইন উদ্দিন, চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান বুলেট, ইউপি সদস্য আশরাফ হোসেন, মহিলা ইউপি সদস্য ফাহিমা প্রমুখ। এ সময় চালা আটিয়া সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

oppo_2

মানববন্ধনে বক্তরা বলেন, একটি কুচক্র মহল আমাদের বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি স্কুলের কাজ। বিভাবে বন্ধ করে দেয়া হয়। তাদের কত ক্ষমতা যে সরকারি কাজ বন্ধ করে দেয়। এটা এলাকাবাসী কোন ভাবেই মেনে নেবে না। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। পাইলিং কাজ শেষ। নতুন ভবন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন।

আমরা চাই কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও নতুন ভবন খুবই প্রয়োজন। ঐ এলাকার কিছু দুষ্ট ও কুচক্র মহল চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এম.কন্ঠ/  0৯ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন