ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যুগ পর আদালতের মাধ্যমে এসডিএসের টাকা ফেরত পাচ্ছে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

প্রায় দুই যুগ পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) বাংলাদেশের গ্রাহকদের টাকা ফেরত দেয়া হচ্ছে।

সোমবার টাঙ্গাইল আদালতে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হয়। ইতিপূর্বে গ্রাহকদের টাকা ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করা হয়েছে। এছাড়াও গ্রাহকরা পাওনা টাকার জন্য টাঙ্গাইল জজ কোর্টের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।

জানা যায়, এসডিএসে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা আদালতের মাধ্যমে গ্রাহকদের আপোষ মীমাংসা করে উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে বিচারক একটি রায় ঘোষণা করেন। সেই যুগান্তকারী রায়ের পর আদালত প্রাঙ্গনে পাওনাদারদের টাকা বুঝিয়ে দেয়া হয়। টাকা পেয়ে গ্রাহকরা আল্লাহর কাছে হুকরিয়া আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জজ কোর্টের সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, এসডিএসের ব্যবস্থপনা পরিচালক নাজমুল হুদা, গ্রাহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাম চাকলাদার, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তদার কামরুল ইসলাম, এসডিএসের বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সুমাইয়া শিরিন, নাজমুল এগ্রো ফিশারিজ ডেইরী ফার্মের পরিচালক লে. কর্নেল (অব.) শেখ সানি মোহাম্মদ তালহা প্রমুখ।

সোমবার ও মঙ্গলবার ৬১ জন গ্রাহকের মাঝে ৩০ লাখ টাকার উপরে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, ২০০০ সাল থেকে এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এম.কন্ঠ/  0৩ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন