সর্বশেষ
নিবন্ধন ফিরে পাওয়ায় টাঙ্গাইলে জামায়াতের শুকরিয়া ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ।
শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। এ সময় জেলা, শহর, উপজেলার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ 0১ জুন /এম.টি






















