ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

দেশে প্রথম স্কীল ডেভোলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে দক্ষ করা হবে..আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কীল ডেভোলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যত বিদেশে ভাল হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।

শনিবার বিকেলে টাঙ্গাইল, নাগরপুর ও কালিহাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ছয় মাস শিক্ষার্থীদের কোন কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কীল ডেভোলপমেন্ট প্রোগ্রাম করবো। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান থেকে এক লাখ শ্রমিক নেয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেশিয়াতে গিয়েছিলাম বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নিবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নিবে এমন আশ^াস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে সেটি নিরসনে চেষ্টা চলছে। প্রবাসি কল্যান লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসির জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবে তারাই।

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

এম.কন্ঠ/  ৩১ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন