ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল লীগ দেলদুয়ারে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন গোপালপুরে ইয়াবাসহ আটক দুই, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুর টাঙ্গাইলে শারদীয় দুর্গাপুজায় ১৪ হাজার আনসার মোতায়েতন ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে আন্তর্জাতিক ফারাক্কা দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহবানে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০তম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমউদ্দিন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদস্য এডভোকেট আল রুহী, মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের নেতা নুরুল ইসলাম, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব ও হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন-কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্থ করে একতরফা ভাবে নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার করেছেন যা বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপদজনক হয়ে উঠেছে। আলোচনা সভায় অবিলম্বে বাংলাদেশে ভারত কর্তৃক অবৈধ বাঁধ প্রত্যাহার এবং ফারাক্কা সমস্যা সমাধান চান বক্তারা।

এম.কন্ঠ/  ১৭ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন