দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল লীগ
দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ফুটবল লীগের উদ্বোধন শুক্রবার ১৬ অক্টোবর বিকেল ৩.৩০ ঘটিকায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
ফুটবলারদের প্রাণের চাওয়া ফুটবল লীগে অংশগ্রহন। জেলার বিভিন্ন উপজেলা থেকে টাঙ্গাইলের প্রথম বিভাগ ফুটবল লীগের অংশগ্রহন করতে প্রতিটি ফুটবলারদের প্রাণে দোল লেগেছে। তারা খুবই খুশী ফুটবল লীগে অংশগ্রহন করতে পেরে। ফুটবল লীগের সাথে ফুটবলারদের আর্থিক দিক সবসময়ই যুক্ত। এছাড়া এই ফুটবল লীগ খেলেই তাদের প্রতিভার স্ফুরন তুলে ধরা সম্ভব হয়।
এবারের জমজমাট ফুটবল লীগে ইয়ুথ ক্লাব, ভাসানী ক্লাব, উদয়ন ক্রীড়া চক্র, মুসলিম রেনেসাঁ, এলিভেন বুলেটস ভালো দল গঠন করেছে বলে জানা গেছে। আরো জানা গেছে এই ফুটবল লীগে একজন খেলোয়াড়ের পারিশ্রমিক সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত উঠেছে।
জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শহরের ১০টি ক্লাব ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম পূর্বাচল ক্লাব মুখোমুখি হবে।
দলগুলো হলো “ক” গ্রুপে মুসলিম রেনের্সা ক্লাব,পূর্বাচল ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব। “খ” গ্রুপে বর্তমান রানার্সআপ ইয়ুথ ক্লাব ,আকুরটাকুর যুব সংঘ ও সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব এবং “গ” গ্রুপে উদয়ন ক্রীড়া চক্র, সাবালিয়া ক্রীড়া একাদশ ও থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব। ক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২টি ক্লাব এবং খ ও গ গ্রুপের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের সেমিফাইনাল উঠবে।
টুর্নামেন্টের বাকী খেলাগুলো হলো ১৭ অক্টোবর আকুরটাকুর যুব সংঘ বনাম জুনিয়র ফুটবল ক্লাব, ২২ অক্টোবর উদয়ন ক্রীড়া চক্র বনাম সাবালিয়া ক্রীড়া একাদশ, ২৩ অক্টোবর থানাপাড়া ব্যায়ামাগার বনাম ভাসানী ক্লাব, ২৪ অক্টোবর জুনিয়র ফুটবল ক্লাব বনাম ইয়ুথ ক্লাব, ২৫ অক্টোবর সাবালিয়া ক্রীড়া একাদশ বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, ২৬ অক্টোবর মুসলিম রেনেসাঁ বনাম থানাপাড়া ব্যায়ামাগার,২৭ অক্টোবর পূর্বাচল ক্লাব বনাম ভাসানী ক্লাব, ২৮ অক্টোবর আকুরটাকুর যুব সংঘ বনাম ইয়ুথ ক্লাব, ২৯ অক্টোবর উদয়ন ক্রীড়া চক্র বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, ৩০ অক্টোবর মুসলিম রেনেসাঁ বনাম ভাসানী ক্লাব এবং ৩১ অক্টোবর পূর্বাচল ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার।
এম.কন্ঠ/ ১৫ অক্টোবর ২০২৬/এম. টি























