ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় মুল হোতা পিস্তলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় অন্যতম মুলহোতা আন্তঃজেলা ডাকাত দলের সাগর বাড়ইকে গ্রেপ্তারে করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ঢাকার খিলগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিন ডাকাতকে গ্রেপ্তার করলো পুলিশ। সাগর বাড়ইকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ২২ মার্চ সন্ধ্যায় মির্জাপুরের বাঁশতৈল পাঁচগাঁও ব্যবসায়ীদের ব্যক্তিগত গাড়ি থামিয়ে ফাঁকা গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতি করে। এ ঘটনায় ২৩ মার্চ রাতে মির্জাপুর থানায় মামলা করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মির্জাপুর থানা পুলিশের একাধিক ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নামে। ১১ এপ্রিল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার হাজারীবাগ এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক বরিশালের দুধল মৌ গ্রামের মো. আজিউদ্দিনের ছেলে মো. মিলনকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ১২ হাজার টাকা ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিলনকে ১৬ এপ্রিল আদালতে পাঠালে নিজের দোষ স্বীকার করে আদালতে জবাবন্দি দেন।

পুলিশ সুপার আরও জানান, পরবর্তীতে ১৮ এপ্রিল ডাকাতির ঘটনায় সেকেন্ড ইন কমান্ড রাজবাড়ী সদরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইসমাইল হোসেন মামুনকে (৫০) ঢাকার যাত্রাবাড়ি এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। তার দেয়া তথ্যে ভিত্তিতে বুধবার রাতে মির্জাপুরের বেলতৈল এলাকা হতে ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মামুনের বিরুদ্ধে মির্জাপুর থানায় পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা দায়ের করেন।

তিনি জানান, ডাকাতদের কাছ থেকে ম্যাগজিনসহ ১৭ টি গুলি ও একটি বিদেশি পিস্তল, নগদ তিন লাখ ১২ হাজার টাকা, তিনটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

এম.কন্ঠ/  ০৫ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন