ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনাল অনুষ্ঠিত সরকার প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন-ডা. উসমান গনি টাঙ্গাইল জেলায় প্রথম পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল রেলস্টেশনে বুকিং সহকারীদের মানববন্ধন এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার তরুণীকে অপহরণ ও গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ গোপালপুরে যুবলীগ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

oppo_2

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতে গণমাধ্যমের ভ‚মিকা নিয়ে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারীপক্ষ’ শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নারীপক্ষের ‘স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মসংস্থান প্রসার’ প্রকল্পের আওতায় ‘নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার : জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওই মতবিনিময় সভায় নারীর অর্থনৈতিক অধিকার, কর্মসংস্থান, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া, উদ্যোক্তা হিসেবে নারীর বিকাশ এবং সমাজে নারীর প্রতি বিদ্যমান বৈষম্য দূরীকরণে গণমাধ্যমের কার্যকর ভ‚মিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় ‘স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মসংস্থান প্রসার’ প্রকল্পের পরিচালক রওশন আরা আক্তার প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ রাশেদুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশানা লিলি, স্থানীয় সম্পৃক্ততায় নারী কর্মজীবী সংস্থার সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও প্রমুখ।

টিটিসি’র অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম বলেন, আমার টিটিসিতে বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে যারা ফ্যামিলি পার্রশন। তাদের কিন্তু ইমপ্রুভ করতে পারছিনা কারন তারা ফ্যামিলির অনেক দায়িত্ব পালন করে থাকে। তারা সংসারের যাবতীয় কাজ করছে, রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা দায়িত্বপালনে পরিবারকে সমৃদ্ধ করছে। কিন্তু তাদের ফ্রী সময়টুকু ব্যবহার করতে পারছেনা। আমরা সোসাইটির মাধ্যমে এই বিষয়ে পজিটিভভাবে এগুতে চাই। আরো সহজপথ বের করে দিতে চাই। এটা কিন্তু করা সহজ। আমরা তাদেরকে একটি ট্রেনিং মধ্যে রেখে তাদের সহজপথ দেখিয়ে দিতে পারি। এতে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার সমৃদ্ধ হবে।’

রওশন আরা আক্তার বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীদের উন্নয়নের বিষয় নয়, এটি একটি দেশের সামগ্রীক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির গুরত্বপুর্র্ণ অংশ। নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের অধিকার ও সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে। তারা আরও বলেন,সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নারীকে কেবল ভুক্তভোগী হিসেবে উপস্থাপন না করে তার সাফল্য,সম্ভাবনা, নেতৃত্ব ও অর্থনৈতিক অবদানও গুরত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।

মতবিনিময় সভায় টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় পর্যায়ে নারীদের কর্মসংস্থানের সুযোগ, এসব বিষয়ে সংবাদ প্রকাশের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

এম.কন্ঠ/ ১০ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন