ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে মাওলানা ভাসানী সম্পর্কে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বরেণ্য ব্যক্তিত্ব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে টাঙ্গাইল সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে গণগ্রন্থাগার অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মনীষ চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মো. তৌহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মরিয়ম বেগম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-মামুন হাওলাদার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঠকবৃন্দ মাওলানা ভাসানী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিবৃন্দ প্রশ্নের উত্তর প্রদান করেন।

এম.কন্ঠ/  ০৩ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন