সর্বশেষ
টাঙ্গাইলে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
টাঙ্গাইলে দুই দিনব্যাপী বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার বিভাগীয় বন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ। প্রশিক্ষণে বন কর্মকর্তাসহ ৩২ জন উপকারীভোগী অংশ নেয়।
প্রশিক্ষণে বন, পরিবেশ ও সামাজিক সুরক্ষার টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রণীত আইন, নীতি ও কৌশলসমূহের প্রায়োগিক দক্ষতাসহ বিভিন্ন বিষয়কে গুরত্ব দিয়ে আলোচনা করা হয়।
এম.কন্ঠ/ ৩০ এপ্রিল /এম.টি






















