ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন..স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, আমার প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থাটা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। সেই লক্ষ্যেই, আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে সাবলম্বি করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোন রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাং শহরে ভীড় করবে না। এছাড়াও স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদীনি কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কোন রোগী চিকিৎসক দ্বারা ভূল চিকিৎসার শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানুষের চিকিৎসা সেবা নিতে যাতে কোন বিড়ম্বনা না হয়, সেই লক্ষে আমি কাজ করছি। গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেয়ার বিষয়ে তিনি কাজ করছেন।

এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিনসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/২৬ ফেব্রুয়ারি/ এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন