টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হকের পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার পক্ষে পৌর প্রশাসক শিহাব রায়হান, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদ, জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, পৌরসভা, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান পুষ্পস্তবকের মাধ্যমে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। সকালে জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিএনপিসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহিদ শ্রদ্ধা জানান।
এছাড়াও বৃহস্পতিবার বিকেলে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
এম.কন্ঠ/২২ ফেব্রুয়ারী /এম.টি


























