ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করায় দুই নেতাকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ

র আগে শনিবার রাতে অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।

জানা যায়, শনিবার ভোরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজিলের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। পরে শহরের মেইন রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে তারা পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ছাত্রলীগ কখনও কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এ বিষয় সরকারের কঠোর নজরদারি রাখা উচিত। সরকারের উচিত এ নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করা উচিত। তা না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের নামে মামলা রয়েছে।

এম.কন্ঠ/ ০৫ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন