ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আল আমিন (২৭), কালিহাতী থানার সিংগুরিয়া গ্রামের নুরু ইসলামের ছেলে রায়হান আহমেদ লিজন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৫) ও মজিবুল হকের ছেলে হাসান (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় দুইটি ডাকাতি মামলা হওয়ায় টাঙ্গাইল জেলা পুলিশ অভিযানে নেমে কক্সবাজার জেলা হতে দুই জনকে ও অপর দুইজনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। এদের সাথে থাকা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। ২২ ডিসেম্বর শহরের আশেকপুর থেকে আল আমিন ও কালিহাতী থেকে লিজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত আল আমিনের তিন দিন ও লিজনের দুই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের তারা আশরাফ হোসেন ও হাসানের তথ্য দেয়। পরে বুধবার রাতে আশরাফ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আল আমিনের নামে বিভিন্ন থানায় অন্তত ২৭ টি মামলা রয়েছে। এ সব মামলায় তিনি একাধিকবার গ্রেফতার করে কারাভোগ করেছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৬ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন