ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

ভাসানী বিশ্ববিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিভিন্ন হল, বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বাঁধন, ধ্রুবতারা, সাহিত্য সংসদ, ক্যারিয়ার ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রত্যয়-৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মসূচির মধ্যে ছিল- শিশুদের চিত্রাংকন ও বিস্কুট দৌড়, ছাত্র বনাম শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ভলিবল প্রতিযোগিতা, ছাত্রী-শিক্ষিকা, মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের পিলো পাসিং খেলা, গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থণা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে হল সমূহে উন্নত মানের খাবার পরিবেশন।

কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন