ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে ফুলের শ্রদ্ধা, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০ জেলা সদর বধ্যভূমিতে রাষ্ট্র, মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফা হক। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধ, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন