ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভা কক্ষে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খাসনবীশ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. রুহল আমীন সিরাজী প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ০৩ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন