ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কালিহাতীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানা কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। সোহেল রানা উপজেলার বিল পালিমা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, বিগত পৌরসভা নির্বাচনের সময় কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৮ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন