ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড

জিনিয়া বখশ্ :
প্রকাশ: ০৯:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন।

দন্ডিত আসামি হচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর (দক্ষিণ মধ্যপাড়া) গ্রামের মৃত সোবাহান শেখের ছেলে মো. কুদ্দুস (৫০)।

আদালত সূত্র জানায়, বিগত ২০২১ সালের ২০ এপ্রিল বিকেলে আসামি কুদ্দুসের বাড়িতে অভিযান চালায় গোপালপুর থানা পুলিশ। সেখানে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউল কালোবাজারীর উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে কুদ্দুসকে গ্রেফতার করা হয়। এ সময় খাদ্য বান্ধব কর্মসূচির ৫৯ বস্তা চাউল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় পরদিন ২১ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসাইন গোপালপুর থানায় মামলা করেন। পুলিশ একই বছর ১২ জুন আদালতে চার্জশিট দেন। বিচার শেষে আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। আদালতে আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে আসামিকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

এম.কন্ঠ/ ৩০ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন