ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বাসাইলে শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শওকত আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল গৌবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মণিকা মল্লীক, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ৪র্থ “অর্থনৈতিক শুমারি-২০২৪’ ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহার করে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর দেশব্যাপী পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অর্থনৈতিক শুমারি-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন সংশ্লিষ্টরা।

এম.কন্ঠ/ ২০ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন