ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

টাঙ্গাইলে বিক্ষুদ্ধ নাট্যকর্মী প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়া এবং শিল্পকলায় প্রতিবাদ সভায় নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে টাঙ্গাইলের বিক্ষুদ্ধ নাট্যকর্মীদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাট্য নির্দেশক জাকির হোসেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) নাট্য সম্পাদক শাহ মেহেদী সুমন, নগর নাট্যদলের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, অধ্যাপক দেবশীষ দেব প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন নাট্য নির্দেশক সাম্য রহমান। এ সময় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনতা অংশ নেয়।

বক্তারা ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানান। এছাড়াও শিল্পকলায় প্রতিবাদ সভায় মামুনুর রহমানসহ নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন