ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে প্রাণি সম্পদের উৎপাদন কারীদের প্রশিক্ষন আবাসিক থেকে পালিয়ে যাওয়ার সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু মধুপুরের উচ্ছেদ নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত গারোদের পুনর্বাসনের আশ্বাস টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সবার আগে দেশ তারপর আমাদের সেনাবাহিনী…জিওসি মেজর জেনারেল মাসীহুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান নবীণ সৈনিকদের উদ্দেশ্যে বলেন, ‘সততা মানবজীবনের অন্যতম সম্পদ। জীবনের সকলকাজে তোমরা সততা অবলম্বন করবে। মনে রেখো, জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট। আরও মনে রাখবে- সবার আগে দেশ তারপর আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং নিজের স্বার্থ সবার শেষে। সৈনিক হিসেবে এটাই আমাদের পথ্যই।

বুধবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভুক্ত আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল কর্তৃক পরিচালিত রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘আমি স্মরণ করছি- মহান স্বাধীনতাযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল মহান মুক্তিযোদ্ধাদের। যাদের রক্ত ও ত্যাগে আমরা স্বাধীন দেশের নাগরিক। বিশেষভাবে স্মরণ করছি- আর্মি মেডিকেল কোরের ১৫জন অফিসারসহ ১৩৭জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের। তাদের মহান আত্মত্যাগ এই কোরের গর্বান্নিত ও মহিমান্বিত করেছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা এবং শান্তি রক্ষায় যে কোন দুর্যোগ ও মানবতার সেবায় এই কোরের আত্মত্যাগ ও সাহসিকতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত-নন্দিত।’

অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান প্রধান অতিথি ও প্যারেড রিভিউইং অফিসার হিসেবে সালাম গ্রহণ করেন। সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মো. আসাদুজ্জামান অনিক। সার্বিক তত্ত¦াবধানকারী অফিসারের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল সৈয়দ হাসান মাহমুদ হোসেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত। এসময় সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

৮১ তম সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজের মাধ্যমে ৪১৮ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে নবীণ সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হয়। এ বছর ১২৯ জন মহিলা রিক্রুট যোগদান করেছে।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন