ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকার জলবদ্ধতা দূর করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, এলাবাসী ওসমান গনি, স্কুল ছাত্র মারুফুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বক্তরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন