ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব মির্জাপুরে ২ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে পালন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বির্তক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম। সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা, ডেপুটি সিভিল সার্জন মুহাম্মদ আজিজুল হক, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগীতায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সিভিল সার্জন অফিসের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৯ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন