ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন যাবত জলবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার সকাল ১০ জন দুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নিরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর যাবত সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও ইতিপূর্বে ড্রেনের কাজ আসলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্ধা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ আশে পাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন