ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা  শাহীন শিক্ষা পরিবারের স্পিলিং স্টার প্রাথমিক বাছাই পরীক্ষা টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইলে ভাসানীর জীবনী পাঠ্য বইয়ে অর্ন্তভূক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বর্তমান প্রেক্ষাপটে পাঠ্য বইয়ে নতুন করে অর্ন্তভূক্তি করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মাওলানা ভাসানী ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, বর্তমান সভাপতি জাফর আহমেদ, জেলা ক্লিনিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা ব্যবসায়ী ঐক্যজোট নেতা গোলাম মোস্তফা লাবু, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম, ছাত্র ফাউন্ডেশনের আহ্বায়ক ভিপি নুরুল ইসলাম, সদস্য আজিম উদ্দিন বিপ্লব, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইয়াজ ফাজবির, চতুর্থ শ্রেণীর ছাত্রী মোছা. মানহা প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৪ সালে ফ্যাসিস্ট সরকার ৫ম ও ৮ম শ্রেণীর পাঠ্য বই থেকে মাওলানা ভাসানীর জীবনীকে বাদ দিয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে শুধু ৫ম আর ৮ম নয় শিশু শ্রেনী থেকে শুরু করে কলেজ পর্যন্ত পাঠ্য সুচিতে ভাসানীর জীবনী দেখতে চাই। মাওলানা ভাসানী শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ^ নেতা। অতএব তাকে খাটো করে দেখার সুযোগ নেই। সরকারি-বেসরকারী প্রতিটা অফিসে ভাসানীর ছবি দেখতে চাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর কাছে টাঙ্গাইল বাসির পক্ষে দাবি জানাই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী যাতে পাঠ্য বইয়ে অন্তভুক্ত করা হয়।

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন