ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা শাহরিয়ার খান।

কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখনে, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আজিজুল হক, বিভাগীয় বন কর্মকতা সাজ্জাদ উজ্জামান, পিবিআইয়ের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আনসারী প্রমুখ।

ওই পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তৈয়বুল হাসান, বিদ্যুৎ আদালত সহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারিবারিক আদালতের বিচারক, টাঙ্গাইলের পিপি, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সিএসআই ও জিআরও উপস্থিত ছিলেন।

কনফারেন্সে বক্তারা ফৌজদার মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়না তদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।

ছুটির দিনেও সাধারণ দিনের ন্যায় বিচার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তি সহ টাঙ্গাইলের ফৌজদারী বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়।

এম.কন্ঠ/ ০৫ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন