ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

টাঙ্গাইলে মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

oppo_2

ভারতে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি সংসদ নিতেশ নারায়ন রানের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

oppo_2

শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা শামছুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সদর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা রেজাউল করিম রাজু, সহ-সভাপতি মুফতী আশরাফুজ্জামান কাসেম, মাওলানা আব্দুল হামিদ, আকরাম হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৩ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন