ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

আবারও কমবে তাপমাত্রা, পড়বে কুয়াশা

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

শৈত্যপ্রবাহ চলে গিয়ে বিদায় নিয়েছে শীত। তবে বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে তাপমাত্রা রীতিমত বাড়লেও আবার কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির শঙ্কা না থাকলেও পড়বে কুয়াশা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এসব পূর্বাভাস দিয়েছে অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ২০ দশমিক ৬ ডিগ্রি ও ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

প্রথম দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে।

তৃতীয় দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন