ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তার লাশ টাঙ্গাইলে দাফন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের লাশ টাঙ্গাইলে দাফন করা হয়েছে।

মঙ্গলবার বাদ আসর টাঙ্গাইলের বোয়ালী মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক লোক জানাযায় অংশ নেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় তরুণ এই সেনা কর্মকর্তার লাশ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে এসে অবতরণ করে। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নির্জনের লাশ গ্রহণ করেন। নিহতের পরিবারের কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

হেলিকপ্টার থেকে লাশ নামিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ীতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকায় তার নিজ গ্রামে। বাড়িতে লাশ পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে পাগলপ্রায় একমাত্র বোন সূচি। যারা নির্জনকে এভাবে হত্যা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাবি করেন সবাই।

নির্জনের মামা আশরাফ আলী খান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনী থেকে ফোন করে আমাদের জানানো হয়Ñ নির্জন অসুস্থ, আপনারা চট্টগ্রাম আসেন। আমরা রওয়ানা হয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত গেলে তারা আবার ফোন করে নির্জনের মৃত্যুর খবরটি জানান।

উল্লেখ্য, কক্সবাজারের চকোরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাতরা তানজিম ছারোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

এসময় ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিবিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান বলেন, নিহত তানজিম ছরোয়ার নির্জন খুব সাহসী ছিলো। তার এই ঘটনায় দেশের আইন অনুসারে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন