ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সম্মিলিত পাঠাগার আন্দোলনের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‘মানুষ সংস্কার হলে রাষ্ট্র সংস্কার হবে। তাই মানুষের ভেতরকার সংস্কারই গুরুত্বপূর্ণ। আমরা এখন খুব বেশি চিন্তা করতে পারছিনা, ভাবতে পারছি না। তাই বই পড়া আমাদের এই সমস্যার প্রতিষেধক হতে পারে। বই পড়ার অভ্যেসের মাধ্যমে একজন মানুষ নিজেকে শুদ্ধ করতে পারে আর শুদ্ধ মানুষ তৈরি হলে তবেই রাষ্ট্র সংস্কার সম্ভব হবে।’

বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও শিক্ষক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান।

সেমিনারে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বেসরকারি পাঠাগার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

প্রসঙ্গত, ‘পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়’ শ্লোগানকে ধারণ করে ২০২২ সালে টাঙ্গাইলের অর্জুনায় দেশের প্রথম পাঠাগার সম্মেলনে মধ্য দিয়ে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের সংগঠনটি যাত্রা শুরু করে।

এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন