ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না…আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। এজন্য বিএনপি সদা প্রস্তুত রয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তী সময়েও দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি ভূমিকা রাখবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির যেসকল নেতাকর্মীদের সদস্যপদ বাতিল ও স্থগিত করা হয়েছে। সংগঠন যদি মনে করে তারা শৃঙ্খলায় ফিরেছে, তবে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে পারে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন ইতিহাসের সব চেয়ে কঠিন নির্বাচন হবে। বিএনপির বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ ধেয়ে আসছে। বিএনপির বিরুদ্ধে ইতোমধ্যে তথ্য সন্ত্রাস শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগানোর চেষ্টা চলছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সস্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্য নেতাকর্মী। বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ানর সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

এদিকে, এরআগে তিনি সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও বিকেলে মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।

এম.কন্ঠ/ ১৪  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন